Monday, September 7, 2015

অনুমোদন পেলো নতুন পে-স্কেল

সকল প্রকার আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভায় অনুমোদন পেলো নতুন পে-স্কেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
মন্ত্রিসভার এ বৈঠকের দিকে তাকিয়ে ছিল দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। এর আগে গতকাল রোববার দিনভর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ এর আনুষ্ঠানিকতা শেষ করে।

সূত্রে জানা গেছে, একটি সুবিধা বাদ দিয়েই চূড়ান্ত করা হয়েছে এ পে-স্কেল। রোববার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পে-স্কেল নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সূত্রে আরো জানা যায়, নতুন পে-স্কেলে টাইম স্কেল রাখার সম্ভাবনাই বেশি। তবে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এই দুই সুবিধাই রাখার দাবি শেষ পর্যন্ত থাকছে না। যেকোনো একটি বাদ পড়ছে। বাদ পড়ার তালিকায় সিলেকশন গ্রেড রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পে-স্কেল পর্যালোচনা কমিটি প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে শেষ পর্যন্ত তাও থাকছে না। এর বিপরীতে বিকল্প একটি সুবিধা দেয়া হচ্ছে। নতুন বেতন কাঠামোতে যে ২০টি গ্রেড নির্ধারণ করা হয়েছিল তা বহাল থাকছে। গ্রেডের কোনো পরিবর্তন হচ্ছে না।

# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা
# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা
# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
# বিশেষ গ্রেডে যারা!
# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন
# কোন গ্রেডে কত বেতন
# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন
# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন
# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে
# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা
# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা
# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না
# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী

No comments:

Post a Comment