Friday, September 18, 2015

ঈদের বাজারে বখাটেদের ধরতে নারী পুলিশ

বিপণী বিতানে ভিড় ঈদ আসলেই। শপিং এর এই সময়টায় ব্যস্ত হয়ে পড়ে সকলেই। এসময় কেনাকাটা করতে আসা তরুণীরা শিকার হন ইভটিজিংয়ের। বখাটেরা তরুণীদের পিছু নিয়ে তাদেরকে যৌন হয়রানি করে থাকে। ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের ঘটনা ঘটায় পার পেয়ে যান বখাটেরা।

তাই এবার বখাটেদের ধরতে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ইভটিজারদের ধরতে তিনি ঈদের বাজারে হবিগঞ্জের সুন্দরী পুলিশ কনস্টেবলদের ছদ্মবেশে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার হবিগঞ্জের আইনশৃঙ্খলা ও শহরে যানজটসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

ওই সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে অনেক নারী নিয়োগ পাচ্ছেন। হবিগঞ্জে কর্মরত নারী পুলিশ কনস্টেবলদের অনেকেই শহরের ডাকসাইটে সুন্দরীদের চেয়েও স্মার্ট। আসন্ন ঈদ বাজারে ইভটিজারদের ধরার জন্য এই সুন্দরী কনস্টেবলদের দিয়ে সাদা পোশাকে বিভিন্ন টিম করে কাজে লাগানো হবে।

সভায় আরও বক্তব্য দেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।

সুএ

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সিএমপি’র নৈশ বিদ্যালয়

নগরীর দামপাড়া পুলিশ লাইনে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নৈশ বিদ্যালয় চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করেন চট্টগ্রাম সিএমপি কমিশনার মোহা: আবদুল জলিল মন্ডল, বিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, ‘নৈশ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুরা ৪র্থ শ্রেনী পর্যন্ত শিক্ষা লাভ করতে পারবে। পর্যাক্রমে তাদেরকে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে। ভাল ফলাফলের জন্য উপবৃত্তি’র ব্যবস্থা করা হবে।’

তিনি আরো জানান, এ নৈশ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে থাকবে দামপাড়া পুলিশ লাইন স্কুলের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীরা।

সুবিধা বঞ্চিত শিশু ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন, আমার কখনো পড়ালেখার সুযোগ হত না যদি সিএমপি পক্ষ হতে এরূপ উদ্যোগ গ্রহণ করা না হত। শিক্ষকদের মধ্যে দশম শ্রেনীর ছাত্রী ইফাত জাহান বলেন, নিজের পড়ালেখার পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের পড়াতে পেরে আমি আনন্দিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারদ্বয়, সিএমপি’র সকল উপ-পুলিশ কমিশনারগণ।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন সিএমপি’র বিভিন্ন বিভাগের পুলিশ কর্মকর্তারা।


Wednesday, September 16, 2015

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ আটক ৩

চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ বুধবার রাত ৮টার দিকে তাদের ডাকাত সন্দেহে আটক করা হয়।
আটকরা হলেন- আবদুর রহিম টুটুল (৩০), মোহাম্মদ হোসেন (২২) ও মো. হানিফ (২০)।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে রৌফাবাদ হাউজিং সোসাইটির হাফেজ মালেকের ভাড়া বাসা থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা ডাকাত দলের সদস্য এবং অস্ত্র কেনাবেচার জন্য ওই বাসায় অবস্থান করছিল। এ সময় তিনজনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি একনলা বন্দুক ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সোহেল মাহমুদ।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা পুলিশের ২সদস্য নিহত: দগ্ধ ৯জন

চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ২সদস্য হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও নয়জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ও দগ্ধরা সকলেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে জানা গেছে।


ঘটনাস্থল পরিদর্শন করা চৌদ্দগ্রাম নওয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে উল্টে গেলে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান।

0এঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। আর এ ঘটনায় দগ্ধ ৯ পুলিশ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, হতাহতদের মধ্যে নিহত ২জন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য।

Sunday, September 13, 2015

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় ৩৩তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ চরম বিপদে পড়ে পুলিশের দারস্থ হয়। তাদের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান তিনি।

নেপালী মেডিকেল ছাত্রী ধর্ষণে জড়িত আসামী বাদশা গ্রেফতার

গত ১২/০৯/১৫ তারিখ ১১.১৫ টায় যশোরের শার্শা বেনাপোল থেকে নেপালী মেডিকেল ছাত্রী ধর্ষণে জড়িত আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেফতারকৃত আসামীর নাম সৈয়দ আবু খালিদ ইবনে হাক্কানী ওরফে বাদশা।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাক্কানী মোহাম্মদপুর মোহাম্মদীয়া হাউজিং এর জনৈক হাজী মকবুল হোসেনের ৮২/২ বিল্ডিং এর কেয়ারটেকার। অপরদিকে নেপালী নাগরিক অরুণ কুমার চৌধুরী হাজী মকবুল হোসেন এর মালিকানাধীন বেসরকারী শমরিতা মেডিকেল কলেজে নেপালী ছাত্র-ছাত্রী ভর্তি করায়। শমরিতা মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা হাজী মকবুল হোসেনের ৮২/২ বিল্ডিং এ বসবাস করত। একই বিল্ডিং এর ৬ষ্ঠ তলায় অরুণও থাকত। তাই হাক্কানী ও অরুণের মাঝে সুসম্পর্ক গড়ে উঠে। গত ০৬/০৪/২০১৫ তারিখে তারা দুজন পরস্পর যোগসাজশে নেপালী ছাত্রীকে মোহাম্মদপুর হাউজিং এর ৮২/২ বিল্ডিং এ কৌশলে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে। ধর্ষণের পূর্বে তারা তাকে নেশাদ্রব্যযুক্ত পানীয় পান করায়। মেয়েটি অচেতন হয়ে পড়লে অরুণ এবং হাক্কানী তাকে ধর্ষণ করে। এ সংক্রান্ত রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৯/০৪/২০১৫ তারিখে নেপালী নাগরিক আসামী অরুণ কুমার চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মামলার গুরুত্ব বুঝে তা ডিবিতে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-পূর্ব) মোঃ মাহবুব আলম (পিপিএম) এর সার্বিক নির্দেশনায়, এডিসি খোন্দকার নুরুন্নবী এর তত্ত্বাবধানে, খিলগাঁও জোনাল টিম এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইকবাল হোছাইন পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Source

রাজধানীর খিলগাঁওয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ নারী গ্রেফতার

গত ১২/০৯/১৫ তারিখ শনিবার ভোর ৫.৩৫ টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মর্জিনা বেগম। এ সময় তার হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মর্জিনা বেগম জানায়, সে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ফেন্সিডিল খুঁচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Source




Saturday, September 12, 2015

রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার ও ১০ শিশু উদ্ধার

১২/০৯/২০১৫ খ্রিঃ তারিখ শনিবার সকাল ১১.০০ টায় রাজধানী রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফাতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ।
পাচারকারী চক্রের
১০ জন শিশু ভিকটিম

এ সময় তাদের হেফাজত হতে মোঃ মোবারক হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ বাবুল, মোঃ আব্বাস, মোঃ স্বপন, মোঃ আকাশ, মোঃ মান্না ইব্রাহিম আলী, মোঃ রাসেল, মোঃ রফিক ও মোঃ ফরহাদকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা মানব পাচারকারী চক্রের সদস্য। তারা রাজধানীসহ আশপাশ জেলা শহর হতে শিশু সংগ্রহ করে পাচার করে আসছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Source

Friday, September 11, 2015

রাজধানীর পল্লবীতে নাশকতা ও বিস্ফোরক ২২ মামলার আসামী গ্রেপ্তার

গত ০৮-০৯-১৫ তারিখ ১১.০০টায় রাজধানীর পল্লবী কারিতাস মোড় হতে নাশকতা ও বিস্ফোরক এর ২২ মামলার পলাতক আসামী মোঃ ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী, কাফরুল মিরপুরসহ বিভিন্ন থানায় নাশকতা ও বিস্ফোরক এর ২২টি মামলা আছে।

পল্লবী থানার ওসি মোঃ দাদন ফকির এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Source

ক্যানসার আক্রান্ত টুম্পার পাশে দাঁড়াল পুলিশ

যে বয়সে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করার কথা, সে বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে দিন কাটছে তার। প্রায় এক মাস আগে ছোট্ট শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে টুম্পা বিশ্বাসের দরিদ্র বাবা দিশেহারা।

ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন টুম্পা বিশ্বাসের পাশে এসে দাঁড়াল রাজবাড়ী জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার টুম্পার চিকিৎসার জন্য পুলিশ সুপার জিহাদুল কবির ৩০ হাজার টাকা শিশুটির বাবা নারায়ণ বিশ্বাসের হাতে তুলে দেন।

টুম্পা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম সরকারপাড়ার নারায়ণ বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

টুম্পার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট টুম্পার জ্বরসহ নানা সমস্যা দেখা দিলে পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩ আগস্ট চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত ২৭ আগস্ট ভর্তি করা হয় আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে। টুম্পার বাবা গোয়ালন্দ বাসস্ট্যান্ড ফুটপাতে বসে চপ-পিঁয়াজু ও পাপর বিক্রি করে সংসার চালান। তিনি সামর্থ্য অনুযায়ী সবকিছু করে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় ৫৫ হাজার টাকা বাকি রয়েছে।

টুম্পাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পুলিশ সুপারের নজরে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে তিনি নারায়ণ বিশ্বাস ও তাঁর ভাই বিশ্বনাথ বিশ্বাসের হাতে টাকা তুলে দেন।

পুলিশ সুপার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক কাজে আমরা এগিয়ে এসেছি। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এই টাকা দেওয়া হলো।’
উত

Source

Thursday, September 10, 2015

আমি আইজিপি বলছি, আসামিকে এখনই ছেড়ে দেন

আমি আইজিপি বলছি। কাল যে ওয়ারেন্টের আসামিকে ধরেছেন তাকে এখনই ছেড়ে দেন। এক সেকেন্ডও দেরি করবেন না। এটা আমার আদেশ। ১০ মিনিটে আদেশ পালন না হলে আপনি সাসপেন্ড। ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের এক ওসির নম্বরে ফোন করে আইজি পরিচয়ে এ আদেশ দেয়া হয়। আদেশটি উদ্ভট হলেও নম্বরটি সত্যিই ছিল পুলিশের আইজির সরকারি মোবাইল ফোন নম্বর। তাই ওসিও কালবিলম্ব না করে আসামি ছেড়ে দেন। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে এমনই এক অনুসন্ধান মূলক প্রতিবদেন প্রকাশ হয়েছে।
জানা গেছে, ওই আসামি ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফেরার ছিলেন। পুলিশ বহুকষ্টে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু আইজিপির ফোনে থানা পুলিশের সব পরিশ্রম পণ্ড হয়। হাজত থেকে বেরিয়েই আসামি লাপাত্তা হয়ে যান। ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি বিষয়টি তার এক ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে আলোচনা করেন। অফিসার তাকে বলেন, আইজি স্যার তো এভাবে ফোন করার কথা নয়। এরপরই তদন্ত শুরু হয়। জানা যায়, ঘটনাটি ছিল স্রেফ একটি প্রতারণা। প্রযুক্তির সহায়তায় করা এ প্রতারণার শিকার হয়েছেন খোদ থানা পুলিশের ওসি।
কিন্তু মোবাইল নম্বরটি তো আসল। প্রশ্ন হল, সেটি কীভাবে সম্ভব? অবিশ্বাস্য এ ঘটনার তদন্তে বেরিয়ে আসে গা শিউরে ওঠার মতো আসল তথ্য। দেখা গেছে, ইন্টারনেটে এক ধরনের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আইজিপির নম্বর থেকে ফোন করা হয়। এই সফটওয়্যারের মাধ্যমে যে কারও নম্বর থেকেই ফোন করা সম্ভব। এ সফটওয়্যারটির নাম স্পুফিং। এটিকে ইন্টারনেট ডায়ালারও বলা হয়।
তবে ঘটনার এখানেই শেষ নয়। গত মাসে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেনের মোবাইল ফোন নম্বর থেকে স্থানীয় নাগরপুর ও দেলদুয়ারের সব ইউপি চেয়ারম্যানকে ফোন করা হয়। ফোনকারী সবাইকেই অভিন্ন ভাষায় বলেন, এটি এমপি সাহেবের নম্বর। তিনি এখন সচিবালয়ে আমার কক্ষে বসা আছেন। আমি উনার ফোন থেকে মন্ত্রণালয়ের উপসচিব বলছি। আপনার ইউনিয়ন পরিষদের নামে শিগগিরই গম বরাদ্দ দেয়া হবে। বেশি বরাদ্দ পেতে হলে কিছু টাকা বিকাশ করে দেন। চেয়ারম্যানদের কাউকে কাউকে আবদুল বাতেনের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়েও টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দিয়ে বলা হয়, এখনই টাকা বিকাশ করে দেন। এমপির নম্বর থেকে ফোন পাওয়ার পর প্রায় সব ইউপি চেয়ারম্যান বিকাশে তাৎক্ষণিক টাকা পাঠানোর ব্যবস্থা করেন। কেউ ১০ হাজার, কেউ আবার ২০ হাজার করে টাকা বিকাশ করেন।
কিন্তু মাস পেরিয়ে গেলেও বরাদ্দ না পেয়ে তারা এক মিটিংয়ে এমপির কাছে বিষয়টি তুলে ধরে বিলম্বের কারণ জানতে চান। ঘটনা শুনে তো এমপি হতবাক। তিনি বলেন, আপনারা কি মশকরা করছেন? এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তার নম্বর থেকে কোনো উপসচিব কিংবা তার পিএ ফোনই করেননি। এরপর সবার চক্ষু চড়কগাছ অবস্থা। কিন্তু এত বড় বাস্তব ঘটনাকে কেউ অস্বীকার কিংবা ভুলও বলতে পারছেন না। কেউ কেউ বলছেন, এটা জিন-পরির কাণ্ড-কারখানা নাকি? কিন্তু না, তা হবে কেন? ফোন রিসিভ করার সময় তো এমডি সাহেবের নামে সেভ করা নম্বরই তারা দেখেছেন। এমপির নম্বর দেখে তাড়াহুড়ো করে ফোন রিসিভও করেছেন। মোটকথা, এ বিষয়টি অস্বীকার করার পর উপস্থিত প্রত্যেকে ভিন্ন এক রহসের‌্য মধ্যে হাবুডুবু খেতে শুরু করেন। কিন্তু এ প্রযুক্তির যুগে বিষয়টি কেউ সহজে ছেড়ে দিতে নারাজ। মামলা করা হয় দেলদুয়ার থানায়। শুরু হয় তদন্ত। এরপর রহস্যের জট খুলতে শুরু করে।
ঘটনার অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে, একটি চক্র ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া একটি সফটওয়্যার ব্যবহার করে এ কাজটি করেছে। তদন্তের সময় এ ধরনের আরও ৬টি প্রতারণার ঘটনা জানা যায়। তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, তারা দেখতে পান এমপির নম্বর ব্যবহার করে ফোন করার পর একটিমাত্র বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে প্রতারকরা দেলদুয়ার ও নাগরপুরের ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নিয়েছেন।
পুলিশের একটি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মামলা হওয়ার পর তদন্তের সময় টাকা প্রেরণকারী ইউপি চেয়ারম্যানদের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা যায়, সত্যিই এমপির মোবাইল নম্বর থেকে ইউপি চেয়ারম্যানদের ফোন করা হয়েছে। ফোনকলে (ইনকামিং) তার সুনির্দিষ্ট রেকর্ডও রয়েছে। কিন্তু তদন্তকারী দলটি এমপির মোবাইল ফোনের কললিস্ট তুলে দেখতে পান সেখানে ফোন করার (আউটগোয়িং) কোনো রেকর্ড নেই। প্রকৃতপক্ষে তখনই প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়ে যায়।
প্রসঙ্গত, এ ঘটনায় ১৩ জুন দেলদুয়ার থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলাটি করেন দেলদুয়ার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। চাঞ্চল্যকর মামলাটির ছায়া তদন্ত করছে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা। মামলার বিষয়ে জানতে চাইলে দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন সোমবার বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ঢাকা থেকে মামলাটির তদারক করা হচ্ছে। যে কোনো দিন আসামিদের গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/60037/index.html#sthash.64O1pZBN.dpuf

নারায়ণগঞ্জ জেলা পুলিশের কনষ্টেবল হতে এএসআই পদের সদস্যদের বেতন-ভাতা ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের কনষ্টেবল হতে এএসআই পদের সদস্যদের বেতন-ভাতা ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে প্রদানের লক্ষ্যে উক্ত সদস্যদের এ্যকাউন্ট ওপেনিং কার্যক্রমের চুক্তি স্বাক্ষর করছেন সম্মানিত পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা ও ব্যাংকের উর্ধ্বতন


কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে এর মাধ্যমে পুলিশ সদস্যদের মাসিক বেতন প্রদান প্রক্রিয়া সহজতর হবে, কর্মঘন্টা অপচয় রোধ হবে ও এ্যকাউন্ট হোল্ডারগণ '' Debit Card '' এর সকল সুবিধা প্রাপ্য হবেন।

Monday, September 7, 2015

প্রধানমন্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় যুবক গ্রেফতার


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় ভৈরবে ইমরান খান (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার ভাটিকৃষ্ণনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


একই সঙ্গে আপত্তিকর এই ছবিতে লাইক দেয়ার অপরাধে হৃদয় খান ইমন (২৫) ও শাহাদাত হোসেন মারুফকে (২৩) মামলায় অভিযুক্ত করা হয়েছে। সোমবার সকালে ৩ জনকে আসামি করে পুলিশ ভৈরব থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছেন।


জানা গেছে, ভৈরব উপজেলার ভাটিকৃষ্ণনগর গ্রামে আলকাছ মিয়ার ছেলে ইমরান খান তার নিজের আইডি থেকে গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। তা দেখে এলাকাবাসী পুলিশকে ঘটনাটি জানায়। এ খবর পেয়ে রোববার রাতে পুলিশ তাকে এলাকা থেকে গ্রেফতার করে।

ডিএমপির জনবল বাড়লো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাঠামো সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে এই অনুমোদন দেয়া হয়।এতে ডিএমপির নতুন জনবল বেড়েছে ৭ হাজার ১৩৯ জন। এরমধ্যে ৮৯টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং ৭ হাজার ৫০টি পদ অস্থায়ীভাবে মঞ্জুরি দেয়া হয়।পদগুলোর মধ্যে রয়েছে- ডিআইজি পদমর্যাদার একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২ জন যুগ্ম-কমিশনার ও
ডিএমপির জনবল বাড়লো
এসপি পদমর্যাদার ১১ জন উপ-পুলিশ কমিশনার।বর্তমানে থাকা ২৬ হাজার ৬০০ জনবলের সঙ্গে নতুন মঞ্জুরিকৃত পদ মিলিয়ে ডিএমপির মোট জনবল হবে ৩৩ হাজার ৭৩৯ জন।অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর বৃহস্পতিবার মোট ৭ হাজার ১৩৯টি পদের বেতন কাঠামোসহ মঞ্জুরি দেয়া হয়।পুলিশ সদর দফতরের প্রস্তাবিত জনবলের চাইতে ১২৩টি পদ কম অনুমোদন দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন আগেই ছিল। রোববার শুধু পদ সৃষ্টির সরকারি আদেশ জারি হয়েছে।

অনুমোদন পেলো নতুন পে-স্কেল

সকল প্রকার আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভায় অনুমোদন পেলো নতুন পে-স্কেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
মন্ত্রিসভার এ বৈঠকের দিকে তাকিয়ে ছিল দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। এর আগে গতকাল রোববার দিনভর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ এর আনুষ্ঠানিকতা শেষ করে।

সূত্রে জানা গেছে, একটি সুবিধা বাদ দিয়েই চূড়ান্ত করা হয়েছে এ পে-স্কেল। রোববার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পে-স্কেল নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সূত্রে আরো জানা যায়, নতুন পে-স্কেলে টাইম স্কেল রাখার সম্ভাবনাই বেশি। তবে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এই দুই সুবিধাই রাখার দাবি শেষ পর্যন্ত থাকছে না। যেকোনো একটি বাদ পড়ছে। বাদ পড়ার তালিকায় সিলেকশন গ্রেড রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পে-স্কেল পর্যালোচনা কমিটি প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে শেষ পর্যন্ত তাও থাকছে না। এর বিপরীতে বিকল্প একটি সুবিধা দেয়া হচ্ছে। নতুন বেতন কাঠামোতে যে ২০টি গ্রেড নির্ধারণ করা হয়েছিল তা বহাল থাকছে। গ্রেডের কোনো পরিবর্তন হচ্ছে না।

# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা
# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা
# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
# বিশেষ গ্রেডে যারা!
# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন
# কোন গ্রেডে কত বেতন
# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন
# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন
# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে
# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা
# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা
# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না
# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী